1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর, (স্টাফ রিপোর্টার): পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর পরিচালনায় ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জেলা জামায়াতের আমির মাওলানা কেরামত আলী এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবীব অপু, আরইউজের সহ-সভাপতি ও আমার দেশের সাংবাদিক মঈন উদ্দিন ও যুগ্ম সম্পাদক ও বাসস’র ওমর ফারুক,দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার জিয়াউল কবীর, স্টার নিউজের জিয়াউল গনি, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, আরইউজের সাবেক সভাপতি সরদার আব্দুর রহমান, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,আরইউজের কোষাধ্যক্ষ সম্পাদক হাবিলউদ্দিন হাবিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

Open photo

অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কেরামত আলী এমপি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট