1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইসলাম হচ্ছে চিরসত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী…….
রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম হচ্ছে চির সত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম। পারস্পরিক কল্যাণ কামনা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিজের প্রয়োজন সত্তে¡ও অন্যকে প্রাধান্য দেওয়া— এসব হচ্ছে ইসলামের চিরায়ত সৌন্দর্য। পারস্পরিক সৌহার্দ্য ও পরার্থপরতায় ইসলাম। সেই লক্ষ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। এটাই পারস্পরিক সৌহার্দ-স¤প্রীতি আর ভালোবাসার উজ্জ্বল নমুনা। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ইসলামের মহান গুণাবলি নিজেদের ভেতরেও বিকশিত করার আহŸান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. মফিদুল ইসলাম। এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দীন।

অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসিরুদ্দিন শেখ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট