1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

ইসরায়েলে হামলার পর ইরানের পরমাণু স্থাপনা ‘সাময়িক’ বন্ধ : আইএইএ প্রধান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান সোমবার বলেছেন, ইরান ‘নিরাপত্তার বিষয় বিবেচনা করে’ তাদের পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। চলতি সপ্তাহের ইসরায়েলের ওপর কয়েকশ’ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর তেহরান এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসিকে জিজ্ঞাসা করা হয়েছিল ইরানের হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন কি-না।

জবাবে তিনি বলেন, ‘আমরা সর্বদা এমন হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। আমি আপনাদের যা বলতে পারি তা হলো ইরানে অবস্থানকারী আমাদের পরিদর্শকদের দেশটির সরকার জানিয়েছে, ‘আমরা প্রতিদিন যে সমস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছি নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সেসব স্থাপনা রোববার বন্ধ থাকবে।’
গ্রোসি বলেন, সোমবার পারমাণু স্থাপনাগুলো ফের খুলে দেওয়ার কথা রয়েছে। তবে পরিদর্শকরা ওই দিন পর্যন্ত এসব স্থাপনা পরিদর্শনে আসবেন না।

এক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত পরিদর্শকদের ফিরে যেতে দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি।

ইরান দামেস্কোর একটি কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলার প্রতিশোধ নিতে শনিবার থেকে রোববার রাত পর্যন্ত ইসরায়েলে ৩শ’ টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের কনস্যুলেট ভবনে হামলায় তাদের সাতজন বিপ্লবী গার্ড নিহত হন। তাদের মধ্যে দুইজন জেনারেল ও ছিলেন।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট