1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বাহিনী রোববার গাজায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহর গাজায় নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার সময় ইসরাইলি বাহিনীর ওই হামলায় নিহতের সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরাইলি বাহিনী গাজা শহরের আশেপাশে বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। শহরটি দখল করার জন্য সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে। ইসরাইল আল-সাবরায় হামলা চালিয়েছে এবং হামলায় আটজন নিহত হয়েছে।

তিনি বলেন, ভূখণ্ডের অন্যান্য স্থানেও হামলার খবর পাওয়া গেছে, ‘নিহতের সংখ্যা বর্তমানে ৪২ জনে দাঁড়িয়েছে’।

ইসরাইল সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

আল-সাবরার বাসিন্দা ইব্রাহিম আল-শুরাফা এএফপিকে বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন, প্রতি মিনিটে, বোমা হামলায় শহীদ, মৃত্যু এবং রক্তপাত হচ্ছে। আমরা আর এটা সহ্য করতে পারছি না। তিনি আরো বলেন, হামলা এবং গোলাগুলি অব্যাহত রয়েছে।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে নিহতরে সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং অন্যান্য পক্ষের দেওয়া বিবরণ যাচাই করতে পারেনি।

সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির একটি হিসাব অনুসারে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের হামলায় যুদ্ধের সূত্রপাত হয়। হামলায় ১ হাজার ২শ’ ১৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক।

হামাস-নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের হামলায় কমপক্ষে ৬২ হাজার ৬শ’ ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট