1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করবে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি কর্মসূচির পাশাপাশি দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করা বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর তাসের।

এ ব্যাপারে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলে ইরানের হামলার ব্যাপারে ‘বড় ধরনের প্রতিক্রিয়া’ জানানোর পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও অংশীদারদের এবং মার্কিন কংগ্রেসের উভয় চেম্বারের নেতাদের সাথে একত্রে তিনি এমন পরিকল্পনা করছেন।

বিবৃতিতে বলা হয়,‘আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির পাশাপাশি দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করা বিভিন্ন প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সুলিভান আরো জানান, যুক্তরাষ্ট্র আশা করে যে ওয়াশিংটনের মিত্র ও অংশীদাররা ‘খুব শিগগিরই তাদের নিজস্ব নিষেধাজ্ঞার পথ অনুসরণ করবে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট