1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডিসি ও এসপি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

তানোরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডিসি ও এসপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি……………………………………..

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন“অবাধ,সুষ্ঠু,শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক শামিম আহমেদ ও রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান।আজ মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোস্তাফিজুর রহমান এর নেতৃত্ব তানোর উপজেলার আওতাভুক্ত বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডিসি ও এসপি।রাজশাহী জেলা প্রশাসক মোঃ সামিম আহমেদ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান বিভিন্ন ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় ডিসি ও এসপি সাথে ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম,এস আই মজনুসহ প্রশাসনের কর্মকর্তারা।

নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ সামিম আহমেদ স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানান।  সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তানোর উপজেলার জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন। এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট