1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের আ'লীগ নেতা মঞ্জুকে গুলি করে হত্যার দায়ে ১৬জনের নামে মামলা,আটক-৪ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

লালপুরের আ’লীগ নেতা মঞ্জুকে গুলি করে হত্যার দায়ে ১৬জনের নামে মামলা,আটক-৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যার দায়ে ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করার পর ৪ জনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। বুধবার(১লা মে-২৪) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-একই উপজেলার সুমন (২৮),লিটন(৪৪), তমাল(২২) ও রবিউল (৪৪)। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাসিম আহমেদ সংবাদ কর্মীদের জানান,এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ভাই মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।মামলার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে।অন্য আসামিদেরও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদী মঞ্জুর ভাই মাসুদ রানা সংবাদ কর্মীদের জানান,মঙ্গলবার(৩০শে এপ্রিল)দিনগত রাত ১১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে অন্তত ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে এসে মঞ্জুর মাথায় ও পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে বুধবার দুপুরে ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত,২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল চিনিকল গেটের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মঞ্জুর সেই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বলে জানা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট