1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোরের অভয়নগরে এক নারীকে অপহরণ করে স্বর্ণালংকারসহ টাকা লুট - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে এক নারীকে অপহরণ করে স্বর্ণালংকারসহ টাকা লুট

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি…………………………………..

যশোরের অভয়নগরে শয়তানের নিঃস্বাস মুখে দিয়ে এক নারীকে অপহরন করে মোবাইল ফোন স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়া নুরবাগ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, নওয়াপাড়া নুরবাগ এলাকা থেকে বোরহান ও শিশির নামের দুজন ব্যক্তি ভুক্তভোগী নারীর মুখে শয়তানের নিঃশ্বাস স্প্রে করে নওয়াপাড়া সরকারী কবরস্থান নামক এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই মহিলার কাছে থাকা নগদ ৩৬ হাজার টাকা, মোবাইল ফোন ও হাতের বালা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা জানাজানি হলে বিষয়টি শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচাকে অবগত করে ভুক্তভোগী নারীর পরিবার। পরে রবিন অধিকারী ব্যাচার সহযোগীতায় ভুক্তভোগী নারীর তথ্য অনুযায়ী মঙ্গলবারে ওই বাড়ি থেকে বাড়ির ভাড়াটিয়া নাওয়াপাড়া বৌ বাজার এলাকার ফিরোজ সরদারের ছেলে রাজু সরদার ও তার স্ত্রীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী নারীর স্বামী ওহাব আকুঞ্জি জানান, বুরহান, শিশির, রাজু ও তার স্ত্রী আমার স্ত্রীকে মারধর করে এবং অপহরন করে টাকা মোবাইল ও হাতের বালা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে তাদের সম্পৃক্তা থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট