1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রাসেল এর মতবিনিময় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার: ৩৫ ঘণ্টার সফল অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার শেখ হাসিনার হুঙ্কারে বিচলিত নই, দেশে ফিরিয়ে এনে বিচার দেখতে চাই: ইমরান ইমন শিবগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা রামেক হাসপাতালে সক্রিয় দালাল চক্রের ৭ সদস্যকে কারাদণ্ড রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত হবে: মাহফুজুর রহমান রিটন রূপসায় এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা

মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রাসেল এর মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি…………………………………………..
রাজশাহী মোহনপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল। রোববার বিকালে (৫ই মে) মোহনপুর উপজেলা ডাকবাংলো চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সুদিন, দুর্দিনের কথা উপস্থাপন করে সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন।তিনি আরো বলেন, আমার পরিবার আওয়ামী পরিবার। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হই। আওয়ামী লীগের দুর্দিনে আমি ছিলাম নিবেদিত প্রাণ। যার ফলোশ্রুতিতে ১/১১ তে কারাগারে যায়। আমি রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে নিজেকে চাকরী কিংবা ব্যবসা প্রতিষ্ঠা করতে পারিনি। আমি মোহনপুর উপজেলার সর্বস্তরের মানুষের আস্থার প্রতিক।তাদের আন্তরিকতা ও ভালাবাসায় গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর তুলনায় বেশি ভোট পেয়ে ভাইস চেয়াম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর যাবত জনগণের পাশে থেকেছি।
তিনি বলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। আজ যাচাই বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এজন্য এবারের নির্বাচনে উপজেলাবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন তিনি। আগামী ২৯ মে তৃতীয় ধাপে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট