1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

ইউক্রেনের মেইল ডিপোতে রুশ হামলা, নিহত ৬

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: ইউক্রেনের উত্তরপূর্ব  খারকিভ অঞ্চলে একটি মেইল ডিপোতে শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা এক ভিডিও ফুটেজে ইউক্রেনের পোস্টাল অপারেটর নোভা পোশতার একটি গুদাম ঘর ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তুপে  পরিণত হতে দেখা গেছে।

খারকিভ অঞ্চলের গভর্ণর ওলেগ সিনেগুবভ বলেন, “দখলদারদের হামলায় হতাহতরা কোম্পানির কর্মচারি ছিল এবং তারা নোভা পোশতা ডিপোর ভিতরে ছিল।
তিনি আরো বলেন, “নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা তাদের জীবন রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন।

আঞ্চলিক প্রসিকিউটর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রাশিয়ার বাহিনী এস-৩০০ নামের অনেক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসবের মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ডাক গুদামে আঘাত হানে।সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট