1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

আ. লীগ নেতা আহমদ হোছাইনের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চট্টগ্রাম প্রতিনিধি: আওয়ামী লীগ নেতা আহমদ হোছাইনের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে চারটি পরিবার। অভিযুক্ত আহমদ হোছাইন বহুল আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ঘনিষ্টজন এবং টেরিবাজার আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

নগরীর চেরাগী এলাকায় চট্টগ্রাম একাডেমির হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ভুক্তভোগী চার পরিবারের পক্ষে মো. বাবুল মিয়া বাবুল (৩৯), মুন্নি বেগম (৩৮), আলী আক্কাস (৪২) ও বিবি আয়েশা বেগম (৬২) বক্তব্য রাখেন।

ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আহমদ হোছাইন বাকলিয়া এলাকায় তাদের ১৮ শতক জমি জোর করে দখলের চেষ্টা করছেন। ওই জমি তাদের বৈধ মালিকানাধীন এবং তা নিয়ে আদালতে একটি মামলাও চলমান। কিন্তু আহমদ হোছাইন বোলপাল্টে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ জামায়াতে ইসলামের নাম বিক্রি করে অর্থবলে সন্ত্রাসী ভাড়া করে তাদের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

আহমদ হোছাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আহমদ হোছাইন ও তার সহযোগীদের কারণে তাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে। যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমরা আইনগত প্রতিকার এবং জাতীয় ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট