1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আ’লীগ ক্ষমতায় আছে বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে: সাংসদ এনামুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি………………………………………………………..

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ এনামুল হক। উপজেলার গোয়ালকান্দি রাজবাড়ী শ্রী শ্রী দূর্গামাতা মন্দিরে আয়োজিত ১৬ প্রহর ব্যাপি শ্রী শ্রী রাধা গবিন্দের লীলা কীর্ত্তনে যোগ দিয়ে সাংসদ ইঞ্জিঃ এনামুল হক একথা বলেন।

 

তিনি আরও বলেন,বাগমারা বাসী এখন শান্তিতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে কিন্তু বিগত জামাত বিএনপি জোট সরকারের আমলে কোন মন্দিরে এমন কি মসজিদের ইসলামী সম্মেলনও করতে পারেনি। সেই রক্তাক্ত বাগমারা এখন শান্তির জনপদ হিসেবে দেশবাসীর কাছে পরিচিতি পেয়েছে আওয়ামী লীগ সরকারের জন্যই।

 

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচলায় ও শ্রী নারায়ণ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল। আয়োজিত হরিবাসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান শ্যামল সহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট