1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংবাদিক সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা উপলক্ষে আজ বেলা ১১টা ৩০ মিনিটে জেলা জামায়াত কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জনসভা সফল করতে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতির কথা তুলে ধরেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা সর্বস্তরের জনগণকে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট