1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
ইসলামের দৃষ্টিতে শবে বরাত: একটি তাত্ত্বিক ও ব্যবহারিক পর্যালোচনা নওগাঁয় অনলাইন জুয়ার প্রদান হোতা গ্রেফতার ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছেঃ তারেক রহমান

 আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ: আরইউজে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন, ‘আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাইযোদ্ধাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করা হয়েছে। ওসমান হাদিকে গুলি করার অর্থ হলো প্রতিটি জুলাইযোদ্ধার মাথায় গুলি করা। কিন্তু এদেশের বিপ্লবী ছাত্রজনতা পরাজিত শক্তির কাছে কখনো মাথা নোয়াবে না।’

তারা বলেন, ‘আধিপত্যবাদী শক্তির এবং তার দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ। আর নতুন বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়েই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করবে।’ মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আরইউজে কার্যালয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। যুগ্ম সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কবি মনজু রহমান, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য কবি সোহেল মাহবুব, দৈনিক মানব জমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, আরইউজের সদস্য মেজবাউল আলম দিনার, কামরুজ্জামান বাদশা, মাহবুব হুসাইন, এম শামীম, আমানুল্লাহ আমান প্রমুখ বক্তব্য রাখেন।

এতে অন্যদের মধ্যে বিভিন্ন প্রিণ্ট, ইলেকট্রনিক, মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আরো বলেন, ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল নিজেদের স্বার্থ হাসিলের জন্য।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট