1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

আত্রাইয়ে যায়যায়দনিরে প্রতষ্ঠিা র্বাষকিী পালতি

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: ফিরোজ আহমেদ

# আত্রাই (নওগাঁ) প্রতিনিধি………………………………………..

নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

আজ সোমবার এ উপলক্ষে উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে এক র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম।

 

তিনি বলেন, সংবাদপত্রের জগতে দৈনিক যায়যায়দিন একটি স্বানমধন্য পত্রিকা। এ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা পর্যায়ে হওয়াতে আমরা অভিভূত। সাংবাদিকরা যেমন সমাজের দর্পণ। তেমনি সংবাদপত্রও সমাজ বিপ্লবে এক বড় সহায়ক। বর্তমান সময়ে সংবাদপত্রের যে বিকাশ তাতে দেশের উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা অনেক বড়। দৈনিক যায়যায়দিন দেশের এ উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজি মো. অনিক ইসলাম, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান পলাশ।

 

অন্যান্যের মধ্যে আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ, সাধারণ সম্পাদক কাজি আব্দুর রহমান, দৈনিক করতোয়ার সাংবাদিক মুজাহিদ খান, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, দৈনিক নয়াদিন্তের সাংবাদিক প্রভাষক রুহুল আমিন, দৈনিক গণতদন্তের সাংবাদিক মিতু মুনি, সকলের বার্তার সাংবাদিক মো. মামুনুর রশিদ সুইট, সাংবাদিক ফরহাদ রকি, আব্দুল জব্বার, মো. বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কাটা হয়।#

এডিট: আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট