1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আত্রাইয়ে প্রশাসনের মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে। রোববার ২ মার্চ সকালে সাহেবগঞ্জস্ত উপজেলা পরিষদ মার্কেটের নিচতলায় মাংস, পেঁয়াজ, আলু, তেল, চিনি, ডাল, চাল ও তরমুজ ন্যায়্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

তিনি বলেন, ইতিপূর্বে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। পবিত্র রমজান উপলক্ষে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং প্রান্তিক, অসহায় ও খেটে খাওয়া মানুষ যাতে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সে বিবেচনায় মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল স্যারের দিকনির্দেশনা মোতাবেক এ দোকান উদ্বোধন করা হলো।

তিনি আরও বলেন, একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি গরুর মাংস কিনতে পারবেন। এসময় অসাধু ব্যবসায়ীরা যাতে অতিমুনাফা লাভের আশায় বাজারে সিন্ডিকেট তৈরী করতে না পারেন সেলক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রাখার ঘোষণা দিয়ে উপজেলার সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট