1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

আত্রাইয়ের ‘নার্সারি গ্রাম’ মধুগুড়নই: চারপাশে সবুজের সমারোহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই, (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার নার্সারী খ্যাত মধুগুড়নই গ্রাম। এ গ্রামের অর্ধশতাধীক লোক নার্সারী ব্যবসার সাথে জড়িত। বীজ থেকে চারা উৎপাদন, গাছের কান্ড থেকে বিশেষ পদ্ধতিতে গাছ তৈরিসহ নানা কৌশলে তারা সমৃদ্ধ করে তুলেছেন তাদের নার্সারী। কেউ বাড়ির উঠানে, কেউ বাড়ি সংলগ্ন পতিত জমিতে, কেউ আবার অন্যের জমি লীজ নিয়ে গড়ে তুলেছেন নার্সারী। আম, জাম, লিচু, লেবু, পেঁপেসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছে পরিপূর্ণ এসব নার্সারী।

গ্রাম জুড়ে গড়ে উঠেছে যেন সবুজের সোমারহ। গাছ প্রেমি লোকজন এসব নার্সারী থেকে প্রতিদিন নিয়ে যাচ্ছেন তাদের পছন্দমত গাছ। বছরের প্রায় সব মাসেই গাছের চারা বিক্রি হয়ে থাকলেও জৈষ্ঠ মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত চারার চাহিদা থাকে অনেক বেশি। এ তিন মাসে বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা গাছ লাগানোর এটিকে উপযুক্ত সময় বলে মনে করেন। তাই এ তিন মাসে বিপুল পরিমাণ গাছের চারা বিক্রি হয় বলে নার্সারী মালিকরা জানিয়েছেন।

মধুগুড়নই গ্রামের নার্সারী মালিক শহিদুল ইসলাম বলেন, আমাদের এখান থেকে চারা সংগ্রহের জন্য নওগাঁর রাণীনগর, নাটোরের নলডাঙ্গা, সিংড়া ও রাজশাহীর বাগমারাসহ বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসেন। সব সময় আমরা উন্নত জাতের চারা উৎপাদন করি। এ জন্য অন্যান্য স্থানের তুলনায় আমাদের এলাকার চারার চাহিদা অনেক বেশি।

একই গ্রামের মোস্তফা বলেন, আমরা অর্ধশতাধিক পরিবার এ পেশার সাথে জড়িত। সরকারি ভাবে আমাদেরকে সহযোগিতা করলে আমরা আরও স্বাবলম্বী হতে পারবো। আনোয়ার হোসেন বলেন, চারা উৎপাদনে অনেক পরিশ্রম করতে হয়। সেই সাথে কৌশলীও হতে হয়। এসব চারা বিক্রি করেই আমরা আমাদের সংসারের ব্যয়ভার বহন করি। বছরের তিন মাস ভাল ব্যবসা হলেও অন্যান্য মাসে আমাদের প্রহর গুণতে হয়।

এ গ্রামে আম গাছের চারা কিনতে আসা ফজলুর রহমান বলেন, মধুগুড়নইয়ের চারার ব্যাপক খ্যাতি রয়েছে। এখানকার মাটি খুব উর্বর তাই অন্যান্য স্থানের চারার তুলনায় এখানকার চারা দ্রুতত বেড়ে উঠে। উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে নার্সারী গড়ে উঠেছে। আমরা সার্বক্ষণিক এসব নার্সারী মালিকদের ভাল চারা উৎপাদনে পরামর্শ দিয়ে থাকি। এ ছাড়াও তাদেরকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময় কৃষি মেলাসহ অন্যান্য প্রোগ্রামে তাদেরকে সম্পৃক্ত করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করে থাকি।

উৎপাদিত চারা যেন পোকার আক্রমণে বিনষ্ট না হয় সে জন্য মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তারাও প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। সাংবাদিক মোঃ রাসাদুদ জামান উপজেলা প্রতিনিধি, আত্রাই, নওগাঁ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট