1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয় - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয়

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আতিকুর রহমান।

রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি আত্রাই উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব ভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমান বলেন, “সরকারি সেবা সরাসরি সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আত্রাই উপজেলার ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও যুক্ত করেন, সাধারণ মানুষ যেন উপজেলা ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানি বা দালালচক্রের শিকার না হন এবং দ্রুততম সময়ে ডিজিটাল ভূমিসেবা পান, তা নিশ্চিত করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নবাগত এসিল্যান্ডের যোগদান প্রসঙ্গে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, মো. আতিকুর রহমানের যোগদানের মাধ্যমে আত্রাই উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে। জনগণের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবাকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনারকে (ভূমি) শুভেচ্ছা জানাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট