1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

আজ সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে

  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক…………………………….

আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

 

আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝাড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায়  প্রশমিত হতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩১ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৩ শতাংশ।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটিতে ২০ মিলিমিটার, তেঁতুলিয়ায় ও কক্সবাজারে ১৮ মিলিমিটার,  কুমিল্লায় ১৩ মিলিমিটার, সিলেট ও নিকলিতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট