1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আইপিএল: ম্যাক্সওয়েলের জরিমানা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

আইপিএল: ম্যাক্সওয়েলের জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা -ছবি : সংগৃহীত

সবুজনগর অনলাইন ডেস্ক : চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবার পাঞ্জাব কিংসের ঘরের মাঠের ম্যাচে আইপিএল’র কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে ম্যাক্সওয়েলের নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

এক বিবৃতিতে আইপিএল ম্যাক্সওয়েলের শাস্তির বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কি কারণে এই জরিমানা সেটা খোলাসা করেনি। বিবৃতিতে শুধু বলা হয়েছে ২.২ আর্টিকেলের লেভেল ওয়ানের অধীনে যে অপরাধ রয়েছে সেটা ম্যাক্সওয়েল স্বীকার করে ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।

আইপিএল’এ গতকাল টস জয়ী পাঞ্জাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ম্যাক্সওয়েল ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। রবিচন্দ্রন অশ্বীনের বলে কট এন্ড বোল্ড হবার আগে ১ রান সংগ্রহ করতে খেলেছেন মাত্র দুই বল। প্রিয়ানশ আরিয়ার ৪২ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসের সাথে লোয়ার অর্ডারে শশাঙ্ক সিংয়ের ৩৫ বলে অপরাজিত ৫২ রানে পাঞ্জাব ৬ উইকেটে ২১৯ রানের শক্তিশালী স্কোর গড়ে। ম্যাচে ১৮ রানে জয়ী হয় পাঞ্জাব। সিএসকে’র ইনিংসে প্রথম উইকেটটি দখল করেছিলেন ম্যাক্সওয়েল। রাচিন রবিন্দ্রকে ৩৬ রানে তিনি উইকেটের পিছনে প্রভাসিমরান সিংয়ের ক্যাচে সাজঘরে পাঠান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট