1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৩২ ঘণ্টা পর তানোরে গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের জন্য খননকৃত গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে সাজিদ বাড়ির সন্নিকটে মায়ের সঙ্গে হাঁটার সময় হঠাৎ প্রায় ৪০ ফুট গভীর ওই গর্তে পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকটি ইউনিট টানা দিন-রাত অভিযান চালায়। শিশুটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।Open photo

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা মূল গর্তের পাশ দিয়ে প্রায় ৪০ ফুট নিচ পর্যন্ত মাটি কাটলেও শিশুটির সন্ধান মিলছিল না। শেষ পর্যন্ত রাতের অভিযানে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধারে সক্ষম হয় ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল। উদ্ধার হওয়ায় উপস্থিত স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে আসে। পরবর্তী আইনানুগ ও চিকিৎসাসংক্রান্ত প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসন তদারকি অব্যাহত রেখেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট