1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় ঘোড়দৌড় মেলায় উৎসুক জনতার ভীড় - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

সিংড়ায় ঘোড়দৌড় মেলায় উৎসুক জনতার ভীড়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ  নাটোরের সিংড়ায় ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মে) বিকালে উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামবাসীর আয়োজনে আদিমপুর-বড়গাঁও রাস্তা সংলগ্ন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উৎসুক জনতার ভীড় ছিল চোখে পড়ার মত।

ঐতিহ্য বাহী ঘোড়দৌড় দেখতে দুপুর থেকেই ছোট বড় সব বয়সি দর্শনার্থীরা উপস্থিত হন মেলা প্রান্তরে। বিশেষ করে নারী দর্শনার্থীদের উপস্থিতি মেলাকে আরো প্রাণবন্ত করে তোলে।  সিরাজগঞ্জে বগুড়া ও নাটোর সহ বিভিন্ন জেলা থেকে দ্রুতগামী ঘোড়া নিয়ে এ মেলায় অংশ গ্রহন করেন। টান টান উত্তেজনায় বিকাল ৪ টায় ঘোড়দৌড় শুরু হয়।

ঘোড়দৌড় দেখতে আসা মানিক মন্ডল নামে ৬৫ বছর বয়সি এক দর্শনার্থী বলেন, ২০ বছর পর এলাকায় ঘোড়দৌড় দেখে ভালো লাগছে। প্রতি বছর এ ধরনের আয়োজন  আশা করেন তিনি।  রিপা খাতুর নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, বাড়ির কাছে এরকম ঘোড়দৌড়  প্রতিযোগিতার কথা শুনে মায়ের সাথে মেলায় এসেছি। খেলা দেখে অনেক মজা পেয়েছি।

ঘোড়দৌড়  মেলার আয়োজক বড় আদিমপুর গ্রামের সন্তান মোঃ নওশের আলী বলেন, প্রাচীন ঐতিহ্য বাহী এই খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষেই গত বছর আমরা প্রথম এই ঘোড়দৌড় মেলার আয়োজন করি। এ বছরও করতে পেরে  শুকরিয়া আদায় করছি। আশা করছি সকলের সহযোগিতা পেলে আগামীতে  বড় পরিসনে করবো ইনশাআল্লাহ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট