1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

ঘন ঘন সড়ক দূর্ঘটনা, সড়কে অনিয়ম, যানজট প্রভৃতি নিয়ে শ্যামনগরের স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কারণ ঘর থেকে বের হলেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ঘরে ফেরার নিশ্চয়তা কারো নেই। পরিবারের কর্তাব্যাক্তিরা তাদের ছেলে-মেয়েদের স্কুল, কলেজ,মক্তব, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে পাঠিয়ে অথবা কর্মক্ষম ব্যক্তিরা নিজের কর্মস্থলে যোগ দিয়ে আবার নিরাপদে বাড়ি ফেরার কোন গ্যারান্টি নেই। ঘর থেকে বের হলেই নানা উদ্বেগ, উৎকন্টায় অতিবাহিত করতে হয় ঘরের অন্যান্যদের। পরিবারের সন্তানাদি সঠিক সময়ে স্কুল-কলেজ, মক্তব-মাদ্রাসার যেতে নানাভাবে বিপদের সম্মুখীন হচ্ছে।

ট্রাকের সাথে মোটর বাইক সংঘর্ষে হুমায়ুন কবির (হযরত আলী) (৫৫) নামে এক বাইক চালক নিহত হয়। শুক্রবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর-কাশিমাড়ী সড়কের নকিপুরে সুন্দরবন নার্সিংহোম সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির ওরফে হযরত আলী শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরী আটি গ্রামের মৃত সুরমান গাজীর ছেলে।

দূঘটনা প্রত্যক্ষদর্শী জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, হযরত আলী বাজার নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক হতে দ্রুতগামী একটি ট্রাক নকিপুর বাজারের দিকে আসছিল। সুন্দরবন নার্সিং হোম সংলগ্ন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কের বাঁকানো অংশে পৌঁছে দু’টি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটলে হযরত আলী রাস্তার পাশে ছিটকে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ঘটনাস্থল বা পথেই আহত হয়রত আলীর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, ঘাতক ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহতের প্রতিবেশী ও সাবেক ছাত্রদল নেতা নাজমুল হোসেন জানান, গ্রামের ভিতরে হওয়া সত্ত্বেও অনবরত বড় বড় যানবাহন উক্ত সড়কে চলাচল করছে। প্রায় প্রতিদিন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিনকে দিন বাড়তে থাকলেও সড়কের গুরুত্বপুর্ন ‘টানিং’-এ কোন গতিরোধকের ব্যবস্থা করা হয়নি।

বিকল্প সড়ক থাকা সত্ত্বেও উক্ত ব্যস্ততম সড়কে ভারী যান চলাচল আটকানোর উদ্যোগও নেওয়া হয় না বলে দাবি করেন তিনি। কৈখালী ইউনিয়ন পিস ক্লাবের সেক্রেটারি মোঃ শাহিনুর আলম বলেন শ্যামনগরের বিভিন্ন রাস্তাগুলোতে প্রায় যানবাহন চালকদের বেপরোয়ায় প্রতিনিয়ত এমন দূর্ঘটনা ঘটছে বলে দাবী করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট