1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বিল পানিতে তলিয়ে আছে। ধান রোপন করতে না পারায় কৃষকের মাথায় হাত। বিলের পানি নিষ্কাষনের জন্য হিমখালী খাল ও বিকল্প ব্যবস্থা থাকলেও বহু বছর ধরে জবর দখল আছে।  যার ফলে প্রতি বছর দুই শতাধিক ধান্য ফসল ও সবজির জমি পানিতে তলিয়ে যায়।

সরজমিনে দেখা যায় , রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার , ভেটখালী বিল , তারানীপুরের পানি নিষ্কাষনের জন্য হিমখালী খালসহ বিকল্প ব্যবস্থা থাকলেও জবর দখলের কারনে পানি নিষ্কাষন হয়না। যার ফলে ধান্য ফসলের মাঠ,বসত ভিটা , পুুকুর , গাছগাছালি, রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। হিমখালী খালটি বহু বছর ধরে জবর দখল করে রেখেছে শতাধিক ব্যক্তি। অপর দিকে বিকল্প ভাবে ভেটখালী বিলের পানি নিষ্কাষনের পথ জবর দখল করে রেখেছে ভেটখালী গ্রামের সনদ যোদ্দার , মন্টু যোদ্দার, মিন্টু যোদ্দার, নিরাপদ যোদ্দার, কিশোরী যোদ্দার, জয়ন্ত বাছারসহ অনেকে। ভেটখালী কোলুনীপাড়ায় বিলের পাশ দিয়ে বহু গরীব , অসহায় মানুষ বসবাস করে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় তাদের কাচা ঘরবাড়ী ধ্বস নেমেছে এবং খুবি কষ্টে জীবন ধারণ করে চলেছে।

স্থানীয় মৃত আনছার আলী গাজীর পুত্র মোঃ মুত্তালিব হোসেন বলেন , হিমখালী খাল ও বিকল্প ব্যবস্থায় পানি নিষ্কাষনের জায়গা জবর দখলে থাকায় পানি নিষ্কাষন না হওয়া প্রতি বছর আমরা বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্থ হয়ে আসছি।  এ বছর ধানের বীজ বপন করতে পারছি না। উপর দিকে বসত ভিটারও ক্ষতি হচ্ছে। এ ভাবে চললে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হব এবং এলাকার মানুষের মধ্যে দারিদ্রতার হার বৃদ্ধি পাবে।

মোঃ আব্দুর রাশেদ গাজীর স্ত্রী মোছাঃ নুর জাহান খাতুন বলেন , আমাদের প্রতি বছর বর্ষা মৌসুমে দূর্ভোগের শেষ থাকে না। ধানের মাঠ , বাড়ীর উঠান , কাঁচা ঘরবাড়ী, সবজি চাষের জমি পানিতে তলিয়ে যায় । বিলের পানি নিষ্কাষনের জায়গা ও খাল দখল মুক্ত করে পানি নিষ্কাষনের ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

এ বিষয়ে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সাথে যোগাযোগ করার জন্য মুঠেফোনে একাধিকবার ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।   এ বিষয়ে কৈখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন , বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট