1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

শিবগঞ্জের কানসাটে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কানসাট ইউনিয়নের আব্বাস বাজারে অনু্ষ্ঠিত খেলায় ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ উপজেলা দল।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “মাদক নয়, হোক জীবনের জয়”।  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের মাঠে ফিরে আসতে হবে। এছাড়া ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মোঃ মাসুম, মোঃ টমাস মাষ্টার সহ ক্রীড়া প্রেমীরা। ভলিবল প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট