1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ ছাড়াই ২ শিক্ষক সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ লালপুর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে দাখিল করার পরেও উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব উদ্দিনের দাপটেই চলছে নিয়োগ ছাড়াই ওই দুই জনের শিক্ষকতা।

গত ৫ই জুলাই ১০ শ্রেণির এক ছাত্রসহ ছাত্র অভিভাবক লালপুর উপজেলার ইউএনও এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা যায়।উক্ত অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব উদ্দিনের গাফিলতির কারনে একাধিক শিক্ষার্থীর উপবৃত্তি না আসা,স্কুলের কার্যক্রম হাট বাজারের কম্পিউটারে দোকানে সম্পন্ন করা সহ অবৈধভাবে/নিয়োগ ছাড়াই মেরিনা ও তোফায়েল নামের ২জন শিক্ষকতা করার বিষয় উল্লেখ করা হয়।এর ধারাবাহিকতায় সোমবার(১৪ই জুলাই-২০২৬)ইং তারিখে ভেল্লাবাড়িয়া এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে ও কিছু ছাত্র/ছাত্রী অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়,অভিযোগ গুলো সঠিক।

এই অভিযোগ ছাড়াও তারা বলেন,অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক এনামুল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব উদ্দিনের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলমান।এনামুল স্কুলে উপস্থিত হলে নায়েব উদ্দিন ছাত্র/ ছাত্রী উসকানি দিয়ে তাকে আক্রমণ করায়,অফিসে তালা দেয়।এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলমান আছে।

সরজমিন গিয়ে দেখা যায়,বিদ্যালয়টিতে মাত্র ৮ জন (নায়েব, কিরন, আলাউদ্দিন, আফতাব, আতাউর, তহমিনা, উজ্জ্বল ও সঞ্জয় কুমার)নিয়োগ প্রাপ্ত শিক্ষক রয়েছেন,সাথে অভিযুক্ত নিয়োগ ছাড়াই শিক্ষক মেরিনা ও তোফায়েল উপস্থিত আছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব উদ্দিন এর সাথে কথা বলতে চাইলে তিনি কৌশলে বাহিরে চলে যায়।অন্য শিক্ষকরা সংবাদ কর্মীদের সাথে কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে লালপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)বরকত উল্লাহ এর অফিসিয়াল মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ করে নি। একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী সংবাদ কর্মীদের মুঠোফোনে জানায়,এসব বিষয়ে আমি কিছুই জানি না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা সংবাদ কর্মীদের জানায়,অভিযোগ বিষয়ে একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী হয়তো জানেন,আমাকে তথ্য সংরক্ষণ আইনে আবেদন না করে কখনো যোগাযোগ করবেন না বলে জানান তিনি।

এ বিষয়ে প্রধান শিক্ষক এনামুল হকের সঙ্গে কথা হলে তিনি সংবাদকর্মীদের জানায়,অভিযোগ গুলো ১০০% সত্য কিন্তু আমার কিছুই করার নেই,আমি স্কুলে উপস্থিত হলেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব উদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে হেস্তনেস্ত করার চেষ্টা চালাই। অবশেষে আমি নিরুপায় হয়ে আদালতের দারস্থ হয়েছি।মেরিনা ও তোফায়েল এর কোন নিয়োগ হয়নি তারা অবৈধভাবে শিক্ষকতা করছেন এবং বিভিন্ন প্রশিক্ষণে শিক্ষক পরিচয়ে প্রশিক্ষণ দিয়ে সরকারি কোষাগারের হাজার হাজার টাকা আত্মসাৎ করছেন বলেও জানান নির্যাতিত এই প্রধান শিক্ষক এনামুল হক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট