1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে শেষ হয়েছে সকল প্রস্তুতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………..

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আগামী ১৬ তারিখের নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী প্রস্তুতি সভা শেষ করেছে ক্লাবটি। সভা শেষে ভোট দেওয়ার পদ্ধতি দেখান নির্বাচন কমিশনের সদস্য সচিব ও সময়ের কথা ২৪. কম এর যুগ্ন বার্তা সম্পাদক মীর তোফায়েল হোসেন। এছাড়াও নির্বাচনের সকল ধরনের কাগজপত্রসহ সরঞ্জাম কার্যক্রমের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন।

এসময় ভোট দানের বিধিনিষেধও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক সকালের সময় এর ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা’র সঞ্চাচালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টিভি’র রাজশাহী প্রতিনিধি আবু কাউসার মাখন।

আগামী নির্বাচনকে সফল ও স্বার্থক করতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সহ সভাপতি সামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন। পরে ভোট গ্রহনের সময়সূচী ও নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নির্বাচন কমিশনের সচিব মীর তোফায়েল হোসেন।

বক্তব্যে তিনি বলেন, আমি গর্বিত বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন কমিশনের সদস্য হতে পেরে। আমার খুব ভাল লেগেছে এই ক্লাবের সদস্যদের সম্প্রীতি ও সোহার্দপূর্ণ আচরন দেখে। আগামী নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু তাদের মধ্যে কোন প্রতিহিংসা নেই। পরে আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য শেষ করেন তোফায়েল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট