1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে স্মৃতি পরিষদের কার্যালয় উদ্বোধন, চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহবান - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের সখীপুরে মাটির নিচে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা ১২টি গ্রেনেড উদ্ধার হাটের ইজারা নিয়ে বিরোধে পাবনায় গুলিতে শ্রমিক দল নেতাসহ নিহত ২ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার পোরশায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, তৃণমূল শক্তিশালী করার আহ্বান মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২ শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করল ভারত বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

রাজশাহীতে স্মৃতি পরিষদের কার্যালয় উদ্বোধন, চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহবান

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় শিল্পপতি আব্দুল ওহাবের স্মরণ সভার মধ্য দিয়ে এ অফিস উদ্বোধন করা হয়।

এ সময় বক্তারা দেশে চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ রানা সরকার, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, নাগরিক ভাবনার কেন্দ্রীয় আহবায়ক হাবিবুর রহমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, রাজশাহী রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো, জননেতা আতাউর স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিকুর রহমান রিপন প্রমুখ।

সভায় দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার রাজিব আলী (রাতুল), স্মৃতি পরিষদের সদস্য আল-আমিন, মাহবুব হোসেন, ইউসুফ আলী, নাইম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ২০১৬ সাল থেকে রাজশাহীর মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। এটি জনগণের আস্থার প্রতিক হবে। নতুনভাবে আবারও রাজশাহীর মানুষদের দাবিদাওয়া নিয়ে এগিয়ে যাবে এ সংগঠন। দেশের স্বার্থে প্রশাসনকে অবিলম্বে সংস্কার করার আহবানও জানান বক্তারা।

তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যেন থামছেই না। আমরা চাই, দ্রুত সংস্কার হোক এবং জনগণের মাঝে স্বস্তি আসুক। অফিস উদ্বোধনকালে সাইদুর রহমান বলেন, দেশে চাঁদাবাজি ১০ গুন বেড়ে গেছে। এসবের বিরুদ্ধে জনগনকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের পরিবর্তন হবে, জনগনের ভাগ্যের পরিবর্তন হবে না, এটা তো হতে পারে না। যেখানে দ্বন্দ্ব ঘটবে, সেখানে বিকাশ হবেই। আমরা বিকশিত হবই। দ্বন্দ্ব হলে থেমে থাকা যাবে না।

তিনি বলেন, বাংলাদেশে তেল-গ্যাস অনেককিছুর সংকট থাকলেও দালালের সংকট নাই। এ সংকট যেদিন হবে, সেদিন বাংলাদেশ বদলে যাবে। জিনিসপত্র দাম কমানোর উদ্যোগ ই নাই। এভাবে তো দেশ চলতে পারে না। মানুষের ভয়াবহ অবস্থা। জনগণের প্রতিনিধিরাই দেশ চালাবে। রাজনীতিবিদের ওপর আস্থা রাখতে হবে। রাজনীতিবিদের শিক্ষা হয়নি। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা চাই, রাজনীতিবিদরা দেশ চালাক। এসময় দেশপ্রেমিক সেনাপ্রধানকে ধন্যবাদ জানান সাইদুর রহমান।

এর আগে প্রয়াত শিল্পপতি আব্দুল ওহাব স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, গত ১৫ সেপ্টেম্বর তিনি মারা গেছেন। কিন্তু তার অবদান অনেক। তিনি যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এরকম গুনীজনদের স্মরণ করে যাবে বলেও ঘোষণা দেয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট