1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয় খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু আইসিইউতে শয্যা না পেয়ে আরও ৩৩ শিশু অপেক্ষামান রয়েছে। গতকাল সোমবার দুপুর ২ টা পর্যন্ত এসব শিশুকে আইসিইউতে ভর্তির জন্য নাম তালিকাভুক্ত করা হয়। তবে শয্যা না থাকায় তাদের ভর্তি করা যায়নি। এদিকে, এ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে হাম ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজশাহী বিভাগে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্তত ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আইসিইউতে নেওয়ার পরও ৯ জন মারা গেছে। সর্বশেষ গত শনিবার (২৮ মার্চ) আরও তিন শিশুকে আইসিইউতে নেওয়ার সুপারিশ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় শিশু বিভাগের ১৫৩ জন রোগীর নমুনা পরীক্ষা করা হলে ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়। এতে আক্রান্তের হার দাঁড়ায় প্রায় ২৯ শতাংশ। সংক্রমণের দিক থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলায় পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। গত ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রামেক হাসপাতালে ৮৪ জন হামের রোগীকে আইসিইউতে নেওয়ার সুপারিশ করা হয়। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ৯ শিশুর মৃত্যু হয়েছে এবং আইসিইউর জন্য অপেক্ষায় থাকা আরও তিন শিশুও প্রাণ হারায়।

হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি আইসিইউতে নেওয়ার সুপারিশ করা হামে আক্রান্ত চার শিশুর মধ্যে গত শুক্রবার সকালে মারা যায় তিনজন। বর্তমানে আরও কয়েকজন শিশু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এমন পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। একইসঙ্গে ৯ মাস বয়সের আগেই শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধির কারণ খুঁজে বের করতে গবেষণার দাবি জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট