1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোরের অভয়নগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত   - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান

যশোরের অভয়নগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত  

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে প্রতিপক্ষের হামলায় আমিন উদ্দিন বয়াতী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে। নিহত আমিন উদ্দিন মোড়ল বারান্দি গ্রামের মৃত জামেদ আলী মোড়লের ছোট ছেলে। সে অবসর জীবন যাপন করতো বলে জানা গেছে।

নিহতের ছোট ছেলে শাহনেওয়াজ মোড়ল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বারান্দি গ্রামের মোবারেক মোড়লের ছেলে আরিফুল মোড়ল কবুতর চুরি করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে প্রবেশ করে। এসময় হাতেনাতে ধরে ফেললে সে চিৎকার শুরু করে। একপর্যায়ে তার চাচা মিজানুর মোড়ল ও তার স্ত্রী মৌসুমী বেগম দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এলাকাবাসীর সহযোগিতায় আমরা রক্ষা পেলেও আমার বৃদ্ধ বাবাকে একা পেয়ে আরিফুল মোড়ল (২৫), মিজানুর মোড়ল (৪০), মৌসুমী বেগম (৩৫), হাবিবা খাতুন (২০) ও ইশারাত মোড়ল (৫০) বুকে ও পিঠে আঘাত করে। এসময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীর সহযোগিতায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

এব্যাপারে জানতে চাইলে মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম বলেন, আমিন উদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম বলেন, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট