1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার গোয়ালকান্দিতে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

বাগমারার গোয়ালকান্দিতে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিনিধি, বাগমারাঃ রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়াকে (ধানের শীষ প্রতীক) বিজয়ী করার লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শাহীন আলম। বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ হিটলার, সাবেক সাংগঠনিক সম্পাদক, মামুনুর রশিদ মামুন মোহরী; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ, সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান বাচ্চু; গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাহিন রেজা,ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর বক্স (ফটো), মুনসুর রহমান, আলাউদ্দিন আলা।

বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট