নিজেস্ব প্রতিনিধি, বাগমারাঃ রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়াকে (ধানের শীষ প্রতীক) বিজয়ী করার লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শাহীন আলম। বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ হিটলার, সাবেক সাংগঠনিক সম্পাদক, মামুনুর রশিদ মামুন মোহরী; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ, সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান বাচ্চু; গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাহিন রেজা,ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর বক্স (ফটো), মুনসুর রহমান, আলাউদ্দিন আলা।
বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর