1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় ফুফুর বাড়ীতে বেড়াতে এসে লাশ হলো এক শিশু - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

বাগমারায় ফুফুর বাড়ীতে বেড়াতে এসে লাশ হলো এক শিশু

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাহাবুর রহমান মনি, বাগমারা থেকেঃ বাগমারায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু নাসিয়া খাতুন (১০)। নদীতে ডুবতে থাকা ফুফাতো বোনকে উদ্ধার করতে গিয়ে নিজেই ডুবে মারা গেল সে। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নাসিয়া খাতুন পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু নাসিয়া খাতুন ঈদ উপলক্ষ্যে ফুফুর বাড়ি বাগমারার মোহনপুর গ্রামে বেড়াতে আসে। আজ দুপুরে সমবয়সী ফুফাতো বোনের সঙ্গে বাড়ির পাশে ফকিন্নি নদী দেখতে যায় সে। নদীর ধার দিয়ে হাঁটার সময় তার ফুফাতো বোন হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় নাসিয়া পানিতে ঝাঁপ দিয়ে নেমে বোনকে পাড়ে পৌঁছে দিতে পারলেও নিজে আর পানি থেকে উঠতে পারেনি। একপর্যায়ে নদীতে তলিয়ে যায় সে। এসময় উদ্ধার হওয়া ফুফাতো বোনের কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন নদীর পানিতে নেমে নৌকা ও জাল নিয়ে নাসিয়াকে খোঁজাখুঁজি শুরু করেন। তাঁরা ব্যর্থ হলে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে রাজশাহী শহর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে তিনটার দিকে নদী থেকে অচেতন অবস্থায় শিশু নাসিয়াকে উদ্ধার করে তাঁরা।

এসময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, শিশু নাসিয়া খাতুন নিজের জীবন দিয়ে বোনকে বাঁচিয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ বাবার বাড়ি পুঠিয়ার পীরগাছা গ্রামে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের অধিনায়ক আলতাফ হোসেন বলেন, নদীতে স্রোত বা পানি বেশি ছিল না। ঘটনাস্থলের পাশ থেকেই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট