1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাব্বির আলম বাবু, ভোলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অবশেষে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ বিষয়ে সম্প্রতি পৃথক তিনটি পত্র জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো পত্রে বলা হয়, সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার ফাতেমা-মতিন মহিলা মহাবিদ্যালয়, চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। পত্রে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠান তিনটিকে সরকারিকরণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দফতরকেও গুরুত্বের সঙ্গে কার্যক্রম এগিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল। তাদের প্রত্যাশা, প্রতিষ্ঠানগুলো সরকারি হলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে।

চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. সামছুদ্দিন টিপু বলেন, ‘স্বাধীনতার পর থেকেই প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারিকরণের উদ্যোগ নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’ তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারিকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এসব ধাপ শেষ হওয়ার পরই সরকারিকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট