1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
Coronavirus disease 2019 শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য | ইসলামী প্রবন্ধ রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা

ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর, (স্টাফ রিপোর্টার): নগরীর আইন-শৃঙ্খলা, ট্রাফিক জ্যাম ও সামাজিক সমস্যা সমাধানে গণমাধ্যম ও পুলিশের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সোমবার বেলা ১টায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার নিজেই।

সভায় রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দ তাদের পেশাগত কাজের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই সঙ্গে নগরীর ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক, জুয়া, রাস্তায় যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা এবং কিশোর গ্যাংয়ের মতো সমস্যাগুলো পুলিশ কমিশনারের নজরে আনেন। উত্থাপিত সবগুলো বিষয় মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার। তিনি প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কমিশনার বলেন, “গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে।”

সভায় রাজশাহী এডিটরস ফোরামের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবরুল হাসান মিল্লাত এবং উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নুর আলম সিদ্দিকী, উপ পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমানসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট