1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়ালে মিলছে প্র‌য়োজনীয় কাপড়‌ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়ালে মিলছে প্র‌য়োজনীয় কাপড়‌

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ তুহিন, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল স্টেশনের দেয়ালে কিছু একটা লেখা। ক‌য়েক‌টি হ্যাঙ্গারে ঝুল‌ছে কিছু পুর‌নো ও আধা পুর‌নো কাপড়। এক পক্ষ সেখা‌নে তা‌দের অব্যবহৃত কাপড় রে‌খে যা‌চ্ছেন, অন্য এক পক্ষ সেগু‌লো নি‌য়ে তা‌দের প্র‌য়োজন মেটা‌চ্ছেন।এমন মানবিক কাজের উদ্যোগ নিয়েছে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিনিধি দল।

দীর্ঘদিন ধরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন মানবিক কাজের সাথে জড়িত আছে বলে জানা যায় ,যেমন রক্তদানে,দরিদ্র মানুষের চিকিৎসা ক্ষেত্রে,আরো বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজের সাথে তারা জড়িত। আর সু‌বিধা বঞ্চিত মানু‌ষের পা‌শে দাড়া‌নোর এই মহান কর্ময‌জ্ঞের নাম দেয়া হ‌য়ে‌ছে ‘মানবতার দেয়াল’। এ বিষয়ে সাধারণ মানুষ জানান, উ‌দ্যোগ‌টি ভাল। এ কা‌জে সাধ্য ম‌তো সবাই অংশ নি‌লে অ‌নে‌কে উপকৃত হ‌বে।

সাংবাদিক তুহিন জানান, বাসায় বড় ও ছোট‌দের অব্যহৃত অ‌নেক কাপড় প‌ড়ে থা‌কে। সেসব য‌দি অসহায় ও অস্বচ্ছল লোক‌দের কা‌জে লা‌গে তা‌তে তো বিষয়‌টি ই‌তিবাচক। এছাড়া দেখা ‌দে‌খি সমা‌জের বিত্তবানরাও য‌দি এই উ‌দ্যোগে এ‌গি‌য়ে আ‌সে তাহ‌লে নিম্ম‌বিত্ত‌দের বড় এক‌টি অংশ উপকৃত হ‌বে।

এক পথচারী জানান জানান, যারাই এই উ‌দ্যোগ নি‌য়ে‌ছে বিষয়‌টি প্রশংসনীয়। এই উ‌দ্যোগ আ‌রো‌ বে‌শি স্থা‌নে ছ‌ড়ি‌য়ে দি‌তে পার‌লে অ‌নেক বে‌শি মানুষ উপকৃত হ‌বে। এই মহান উদ্যোগে উপস্থিত ছিলেন ,চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান প্রাণ , ডোনার বিষয়ক সম্পাদক বদিউর রহমান ,সাকির হোসেন ,মোরশেদ আলী , রিফাত সহ আরো অনেকে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট