1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার: কারাগারে প্রেরণ মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন: মূল বেতন ২৫ হাজার টাকা করার দাবি রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল বাতেন, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনিন নাঈম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ১২রশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আনিন নাঈম আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক। নাঈম দাদনচক গ্রামের আরিফ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সোহেল।

তিনি জানান, নাঈম রাতে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি দাদনচক ফিরছিলেন। পথেই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিপথ রোধ করে এবং তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল আরও জানান, নাঈমের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তিনি এখন আইসিইউতে পর্যক্ষেনে রয়েছেন।

এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, একজন ছাত্রনেতাকে কুপিয়ে আহত করার কথা শুনেছি। তবে থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট