1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রামে মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলার প্রতিবাদে সভা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

চট্টগ্রামে মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলার প্রতিবাদে সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রোকনউদ্দিন জয়, চট্টগ্রাম থেকে……………………………….

চট্টগ্রাম-১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপির পদযাত্রার নামে হামলার ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নগরীর আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

এসময় তরুণ আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আওয়ামীলীগের কর্মী। আওয়ামীলীগের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামীলীগ। আজকের দিনে বিএনপি তথাকথিত গণতন্ত্র ও ১দফা দাবীর নামে গত কয়েকদিন ধরে সারা দেশে নাশকতা সৃষ্টি করছে। যার হামলা থেকে বাদ যায়নি। আজ চট্টগ্রাম ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও তান্ডব চালিয়েছে বিএনপি। এ হলো বিএনপির গণতন্ত্র ও নির্বাচনের নমুনা।

 

এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেল, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তাহলে রাজপথে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন রাজপথে তাদের মোকাবিলা করবে।

 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী, গাজী জাফর উল্লাহ, নগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার,সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম চৌধুরী নোভেল, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজুর রহমান আজিজ,তোসাদ্দেক নূর চৌধুরী তপু,শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু, নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি, ফরহাদুল ইসলাম রিন্টু,হোসেন আহমেদ রুবেল, রাহুল দাশ,স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন,মিজানুর রহমান মিজান, মোশরাফুল হক পাভেল চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতির মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগের আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দীন মামুন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন,হাসমত খান আতিফ,এম ইউ সোহেল, সাফায়েত হোসেন রাজু,তৌহিদুল করিম ঈমন, ইয়াসির আরাফাত রিকু প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট