1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক ২১ হাজার ৭২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা করা হয়।

উক্ত অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।Open photo

গোদাগাড়ী কৃষি অফিস সুত্রে জানা যায়, মোট ২১ হাজার ৭২০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে। গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, সরকার কৃষি উৎপাদন টেকসই রাখতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে আছে। এই সহায়তার মাধ্যমে রবি মৌসুমের ফসল উৎপাদনে গতি আসবে এবং কৃষকের উৎপাদন খরচও কমবে।” প্রণোদনা কৃষকদের রবি মৌসুমের ফসল আবাদে উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট