1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম অনুমোদন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ: ভিসি - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রশাসক ভোলায় অনুমোদনহীন অটোরিকশার দাপট: তীব্র যানজট ও দুর্ঘটনায় নাকাল জনজীবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম অনুমোদন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ: ভিসি

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের (নবি) উপাচার্য(ভিসি)প্রফেসর ড. হাছানাত আলী বলেছেন, আমার কাছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক অনুমোদন। একাধিকবার ইউজিসিতে আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর পাচ্ছি না।

রোববার (২ ফেব্রুয়ারী) রাতে নওগাঁ জেলা প্রেস ক্লাবে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভিসি বলেন, গত বছর ৭ অক্টোবর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে (নবি) যোগদানের পর থেকে অনেক সমস্যার সম্মুখীন হই। একে একে সব সমস্যা সমাধান করে একাডেমিক কার্যক্রম চালুর জোর প্রচেষ্টা চালাচ্ছি।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, জায়গা নির্ধারণ, বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরুর জন্য বহুতল ভবন নির্ধারণ করা হয়েছে। ক্লাশ শুরুর অপেক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয়। সরকার বাহাদুরের সু-দৃষ্টি, সাংবাদিক ও নওগাঁ বাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের ক্ষেত্রে কোন অনিয়ম করবো না উল্লেখ করে বলেন, আমি কোনো চাকরি বিক্রি করতে চাই না। দলবাজি করতে চাই না। লোক যখন নিয়োগ হবে তখন বিজ্ঞাপন দেওয়া হবে। গোপনে কোনো নিয়োগ হবে না। মেধার ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সহ বিভিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট