1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে ভস্মীভূত  গোদাগাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার সচেতনতামূলক প্রচার-প্রচারণা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক রূপসায় অসহায় শীতার্থ রুগীদের মাঝে উপজেলা প্রসক্লাবের কম্বল বিতরণ ১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জে সংসদ নির্বাচন: বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক হস্তান্তর রাজশাহীতে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না,এনসিপির নেতা চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬জন প্রার্থীর প্রতীক বরাদ্দ

উচ্চ তাপমাত্রায় ভূমিকম্পে কেপে উঠলো কালীগঞ্জ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন,  স্টাফ রিপোর্টার,গাজীপুর: গাজীপুর কালীগঞ্জেসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০ টা ৩৯ মিনিটের ১০ সেকেন্ডের ভূমিকম্পে সারা বাংলাদেশ ভূমিকম্প অনুভূত  হয়। নরসিংদী জেলার ডাঙ্গা ইউনিয়নের চরকা ফ্যাক্টরীর পার্শ্বে এই শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। কেবল মাত্র কোনো বড় ধরনের ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। খঞ্জনা বাইতুর মামুর জামে মসজিদের গম্বুজে ফাটল ধরে, কালীগঞ্জের বাসট্যান্ডের উত্তর দিকে মোহাম্মদ আলী বাগমারের পরিত্যক্ত একটি মাটির ঘরে ফাটল ধরে, অপর দিকে কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের প্রায় ১০ টি বাড়িতে ফাটল ধরেছে, উচ্চমাত্রার ভূমিকম্পে সকল মানুষ ভয়ে আতঙ্কে আছে সাধারণ পেশাজীবী মানুষ।

কালীগঞ্জের গণম্যাধম কর্মী মো. শাহনেওয়াজ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, জীবনে অনেক  ভূমিকম্প সৃষ্টি হয়েছে, কিন্তু আজকের মতো দীর্ঘ স্থায়ী ভূমিকম্প সৃষ্টি হতে আমার জীবনে দেখি নাই, আল্লাহ সকলকে হেফাজতে রাখুন। তথ্য অনুযায়ী ইউএসজিএসের ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ আর গাজীপুর কালীগঞ্জে বিভিন্নএলাকায় ভূমিকম্প অনুভূত সৃষ্টি হয়।

Open photo

এ দিকে ভূমিকম্পের সময় গাজীপুর কালীগঞ্জে ও ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। গাজীপুর কালীগঞ্জে বিদ্যুৎ কর্মী মো. সুমন আমাদের প্রতিনিধিকে জানান ভয়ে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসি এরপর পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকি। আমাদের এলাকার জনগণ আতংকে ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট