1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক ১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে বুলবুল খা (৪৮) নামে স্থানীয় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার (৯ জুন) রাতে উপজেলার তালতলা রেলস্টেশন চক্তরে এ হামলার ঘটনা ঘটে। এসময় এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সোমবার (১০ জুন) মামলা দায়েরের পর মতিয়ার রহমান ওরফে মতি (৩৯) নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। আহত বুলবুল খা উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার নুরুল ইসলাম খা’র ছেলে। আটক মতিয়ার রহমান একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন আহত বুলবুল খা বলেন, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে তালতলা রেলস্টেশন চত্তরে পৌঁছালে একদল চিহ্নিত সন্ত্রাসী দেশিয় অস্ত্রসহকারে আমার উপর হামলা চালিয়ে কোপাতে শুরু করে। এসময় প্রাণ বাঁচাতে লাইসেন্স করা শর্টগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত বুলবুলের বড়ভাই মামলার বাদি বাবলু খা বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ছোটভাই বুলবুলকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি দিদার, মতিয়ার রহমান মতি, মির্জা জামিল আহম্মেদ তমাল, লিটনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, বুলবুল খা মাঝে মধ্যে তাঁর শর্টগান দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান। কারণে অকারণে অস্ত্র নিয়ে মহড়া করেন তিনি। এহেন কর্মকান্ডের জন্য তাঁর উপর এ হামলার ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে শর্টগানের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আত্মরক্ষার জন্য আহত ব্যবসায়ী বুলবুল খা তাঁর শর্টগান থেকে এক রাউন্ড গুলিবর্ষণ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে। মামলা দায়েরের পর এজাহারভূক্ত মতিয়ার রহমান মতি নামে একজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট