1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা না গেলে পৃথিবীর সভ্যতায় ধ্বংস হয়ে যাবে: রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে বক্তারা

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস রিলিজ………………………………………………………………….

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকীতে রাজশাহীতে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন হয়েছে। বাংলাদেশ – ভারত ইতিহাস ঐতিহ্য পরিষদ রাজশাহী বিভাগ আজ বিকালে রাজশাহী প্রেসক্লাব মিলনয়তনে সভ্যতার সংকটে অহিংসা দর্শন শীর্ষj এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রকৌশলী শামসুল আলমের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বড়জাহান, এস এম কামরুজ্জামান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, সালাউদ্দিন মিন্টু, শ্রী গুরুপদ সরকার, সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম ও রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান।

সভায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ইউসুফ আলী, সাগর নোমানী, মোঃ আব্দুল মাজেদ, সাংবাদিক ফারুক আহমেদ, রাতুল সরকার, অভিলাষ দাস তমাল, জামিল হোসেন জনিসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা গান্ধীর অহিংসা দর্শনকে ধারণ করে পৃথিবীতে যে সভ্যতার সংকট চলছে তার উত্তোরন ঘটাতে হবে। বক্তারা আরো বলেন, বাংলাদেশের যে লুট পাট ও সহিংসতার রাজনীতি চলছে গান্ধীর অহিংসা দর্শনকে ধারণ করেই তা মোকাবেলা করতে হবে। তাঁরা রাশিয়া উইক্রেন চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য বিশ্ব নেতাদের উদ্যোগ গ্রহণ করার দাবী জানান।

তারা বলেন এই যুদ্ধ বন্ধ করতে না পারলে আগামীতে সভ্যতাই ধ্বংস হয়ে যাবে। আলোচনা সভার শুরুতে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট