1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

রাজশাহীর বাঘায় ৫ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হলো মাদক ব্যবসায়ী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশহী) প্রতিনিধি…………………………………………

রাজশাহীর বাঘায় ৫ কেজি গাাঁজাসহ মাহতাব আলী (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (২০/০১/২৩ ইং) অভিযান পরিচালনা করে রাত ৩ টায় জেলার বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের দক্ষিনে সিএনজি ষ্ট্যান্ডের তিন রাস্তার মোড় এলাকার আয়েশা ফার্মেসির সামনে থেকে ৫ কেজি গাঁজাসহ মাহতাব আলীকে গ্রেপ্তার করে। এ সময় ১টি মোবাইল ফোন ও ১টি সীমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহতাব আলী রাজশাহীর চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামের আরিফ মন্ডলের ছেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ মাদক গাঁজা বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, র‌্যাব-৫, সদর কোম্পানী গোপন সংবাদ মাধ্যমে জানতে পায়, ১জন মাদক ব্যবসায়ী লালপুর হতে বাঘা হয়ে চারঘাট এর দিকে আসছে। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানীর একটি দল আভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ মাহতাব আলীকে গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে বাঘা থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন। শুক্রবার বিকেল ৫টায় কথা হলে বাঘা থানার ডিউটি অফিসার এএসআই হাসমা খাতুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট