1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি…………………………

কুষ্টিয়ায় সদর উপজেলার বটতৈল এলাকায় ট্রাকচাপায় শাহেদ আলী (৪০) নামে ব্যাটারিচালিত ভ্যানের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) সকাল সোয়া ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মুরগি বোঝাই ব্যাটারিচালিত ভ্যান নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসছিলেন শাহেদ। পথে বটতৈল এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহেদের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।#

এডিট: আরজা/০১

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট