1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আন্তভূক্তি বিষয়ক মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীর বাগমারায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আন্তভূক্তি বিষয়ক মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা থেকে……………………………….

রাজশাহীর বাগমারায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের উন্নয়ন কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীর আন্তভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন।

 

ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমির অধ্যক্ষ ও উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এফ. এম আবু সুফিয়ান।

 

উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ, সদস্য সহকারী অধ্যাপক রিনা খাতুন, সমরেশ কুমার, অধ্যাপক নীরেন্দ্রনাথ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল আরিফ, বাগমারা উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য সাংবাদিক, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, আদিবাসী, তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ।

 

ওয়েভ ফাউন্ডেশন এর বাগমারা উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার পাশাপাশি বিভিন্ন কাজে তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করে আসছে। কাউকে পিছনে ফেলে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ায় লক্ষ্যে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট