1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ ‘র শিবগঞ্জে ভুক্তভোগীদের হামলায় সাব- রেজিস্ট্রার আহত, রামেক হাসপাতালে চিকিৎসাধীন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জ ‘র শিবগঞ্জে ভুক্তভোগীদের হামলায় সাব- রেজিস্ট্রার আহত, রামেক হাসপাতালে চিকিৎসাধীন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ভুক্তভোগীদের হামলায় সাব রেজিস্ট্রার ইউসুফ আলী গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন জরুরী বিভাগের চিকিৎসক।

 

স্থানীয়রা জানায়, প্রায় চার মাস আগে শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা প্রায় ৩ মাস কর্মবিরতী পালন করে। শিবগঞ্জ সাব রেজিম্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাবার পর মারা যান। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী কন্যা সন্তানের অনুকুলে পেনশনের টাকা প্রাপ্তির জন্য সুপারিশের জন্য শিবগঞ্জ সাব রেজিস্টার ইউসুফ আলীর কাছে প্রায় ১৫ মাস ধরে ঘুরেও কোন সুরাহা মেলেনি। উল্টো কাজ না করে হয়রানীর অভিযোগ করা হয়। দলিল লেখকদের অযথা হয়রানীর অভিযোগসহ, ঘুষ, দূনীতি ও নানান অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক বলেন, আমরা বাধ্য হয় তার নানান অন্যায় আবদার মেটাতে দলিল সম্পাদনে দাতা ও গ্রহীতার তথ্য ও কাগজপত্রে কোন ভুল না থাকার পরও অতিরিক্ত টাকা না দেয়া পর্যন্ত তিনি দলিল সম্পাদন করেন না।

 

সম্প্রতি একজনের কাছ থেকেই ৫ লাখ টাকা ঘুন নেন বলে অভিযোগ রয়েছে। শিবগঞ্জে দিনে প্রায় দুই শতাধিক দলিল সম্পাদন হয়ে থাকে। সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে এ থেকে দৈনিক প্রায় ৫ লাখ টাকা অন্যায় এবং অবৈধভাবে অর্থ নেয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীদের হামলায় আহত হন সাব রেজিস্ট্রার ইউসুফ আলী।

 

তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর সঙ্গে একাধিক যোগাযোগ করেও তার মন্তব্য মেলেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট