1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বাঁধনের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ববি প্রতিনিধি………………………………

স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট ও বরিশাল জোনের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

 

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা এই জয়গায় সচেতন হয়ে, মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে বাঁধনের মাধ্যমে যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম করছে এটা দৃষ্টান্তমূলক অন্যর জন্য উদাহরণ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয় হাজার শিক্ষার্থীর জন্য অনুসরণীয় ও অনুকরণীয় কার্যক্রম। তিনি আরো বলেন, এই ধরনের মহৎ কাজ করার মধ্যে দিয়ে আগামী দিনে আমরা যথার্থ আলোকিত মানুষ হবো সেটাই আমাদের উদ্দেশ্য।

 

বাঁধন ববি ইউনিটের সাধারণ সম্পাদক শাহাবুউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ৷ এ সময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ইসরাত জাহান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  ড. রহিমা নাসরিন,লোকপ্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজীস সাদিকসহ বাঁধনের উপদেষ্টা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিল৷#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট