1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ ১৩২টি ভারতীয় মোবাইল আটক, চালক গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ ১৩২টি ভারতীয় মোবাইল আটক, চালক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আবুল কালম আজাদ………………………………

চাঁপাইনবাবগঞ্জের সোনামোসজিদ স্থলবন্দরে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকে চালকের সিটের উপরের বক্স থেকে কোটি টাকা মূল্যের অবৈধ ১৩২টি মোবাইল ফোনসহ চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মোবাইল আটক করে বিজিবি।

 

এসময় পণ্যবাহী ভারতীয় ট্রাকটি জব্দ করেছে বিজিবি। আটক ট্রাক চালক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার ইংলিশ বাজার থানার নরেন্দ্রপুট গ্রামের আজিজুল আলীর ছেলে মো. সোলেমান (২৮)। শনিবার রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটলিয়ন

 

বিজিবি জানায়, ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬ মেইন থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে এসব মোবাইল জব্দ করা হয়। অভিযানে সন্দেহজনকভাবে ভারতীয় পণ্যবাহী ট্রাকটি তল্লাশি করে চালকের বসার উপরের বক্স থেকে ১৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার করে বিজিবি সদস্যরা।

 

বিজিবি আরও জানায়, ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির ১৩ বিজিবি সদস্য ও সোনামসজিদ কাস্টমস কর্মকর্তাসহ ৫ জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা।

 

আটক মোবাইল ফোন, ট্রাক ও ড্রাইভারের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, বিজিবি ভারতীয় সীমান্ত এলাকায় মাদকসহ অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়াও ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট