1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের সঙ্গে সংর্ঘষে কিশোর নিহত, মাইক্রোবাসে আগুন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের সঙ্গে সংর্ঘষে কিশোর নিহত, মাইক্রোবাসে আগুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী ……………………………………….

রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সংঘর্ষের পর সেখানে ক্ষিপ্ত জনতা সেই মাইক্রোটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং উদ্ধার কাজ চালায়।

 

নিহত কিশোরের নাম বাচ্চু মিয়া (১৬)। তিনি উপজেলার বিড়লদহ গ্রামের এমরান আলীর ছেলে। বাচ্চু মিয়া মোটরসাইকেল চালক ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। জানা যায়, দুপুর একটার দিকে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে রাজশাহীগামী একটি হাইস মাইক্রো এবং উল্টো পথে যাওয়া আরেকটি মোটরবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী তরুণ বাচ্চু মিয়া নিহত হয়।

 

স্থানীয়রা জানান, সংঘর্ষের পরে মাইক্রোতে থাকা সাত থেকে আট জন যাত্রী ঘটনার পরে মাইক্রো থেকে নেমে যায়। এসময় ক্ষিপ্ত জনতা আগুন দিয়ে মাইক্রোটি পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে জলন্ত মাইক্রোটির আগুন নেভায়। ঘটনার পরে থেকে প্রায় আধা ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

 

এ বিষয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, দুপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৬৩৩২) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাচ্চু মিয়ার মৃত্যু হয়েছে। এ সময় মাইক্রোবাসে আগুন ধরে গেলে চালক মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায় এবং উদ্ধার তৎপরতা চালায়। হাইস মাইক্রোর ড্রাইভার মেহেদী হাসানকে আটক করে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট